প্রকাশিত: Thu, Feb 2, 2023 1:45 PM
আপডেট: Tue, Apr 28, 2026 12:12 AM

বিএনপিকে ওবায়দুল কাদের

পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করুন

মোশতাক আহমেদ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদাক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেন, দেশ এখন নির্বাচনমুখী। আপনারাও নির্বাচনের দিকে যাত্রা শুরু করেন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সারা দেশ মেট্রোরেলে মেতেছে। লুঙ্গি পরে গ্রামের মানুষ সারা দিন ধরে অপেক্ষা করছে মেট্রোরেলে ওঠার জন্য। আরো ছয়টি মেট্রোরেল নতুন সাজে গণপরিবহণে সুসজ্জিত হবে।

তিনি বলেন, উন্নয়ন মাত্র শুরু হয়েছে। এই উন্নয়নে বিরোধীদলের জ্বালা শুরু হয়েছে। কত যে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, উড়াল সেতুর জ্বালা। বিএনপির সবই ভুয়া। পথহারা হয়ে বিএনপি এখন পদযাত্রা করছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেনর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ডিএমটিসিএল) এম এ এন সিদ্দিক। সম্পাদনা: সালেহ্ বিপ্লব